| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনে বিএনপির বিজ্ঞপ্তি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১১:৩১:৫৪:পূর্বাহ্ন  |  ১৮১ বার পঠিত
নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনে বিএনপির বিজ্ঞপ্তি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন ও চিকিৎসাসেবা চালু নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নড়িয়া উপজেলা বিএনপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতাল ভবনের মূল নির্মাণকাজ শেষ হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক কাজ এখনো চলমান থাকায় প্রকল্পটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণকারী প্রতিষ্ঠান অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করছে। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় প্রকল্পের বাকি কাজ এগিয়ে চলছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে হাসপাতালটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। হস্তান্তরের পর স্বাস্থ্য বিভাগ উদ্বোধন এবং চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করবে।

নড়িয়া উপজেলা বিএনপি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহেই হাসপাতালটি সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদানে উন্মুক্ত করা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নত স্বাস্থ্যসেবা পাবে নড়িয়া ও আশপাশের এলাকার মানুষ।

বিশেষ বিজ্ঞপ্তিতে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সামছুল আলম দাদন মুন্সী এবং সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল স্বাক্ষর করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪