| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ২৩:২৯:৩২:অপরাহ্ন  |  ৪০৭ বার পঠিত
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা

নরসিংদী প্রতিনিধি: পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শ্রম অধিদপ্তরের পরিচালক মোস্তফা আজিজুল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন। সঞ্চালনা করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন।

এ সময় পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরূপ জাহান, প্রচার সম্পাদক খলিলুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও আন্তরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ ও বিকেলের নাস্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় ও নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মিলনমেলা শেষ হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪