| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৯০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৩:১৪:৪২:অপরাহ্ন  |  ১৮২৮ বার পঠিত
৫৯০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) ও কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের দেহ তল্লাশি করা হয়। এ সময় হুমায়ুন কবিরের পরনের প্যান্টের পকেটে থাকা দুটি নীল পলিথিনের প্যাকেট থেকে ৫০০ পিস এবং আনোয়ার ইউসুফের পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এসব মাদক জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, থানার রেকর্ড যাচাই করে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদক ও মারামারির ঘটনায় তিনটি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে পাঁচটি মামলা পাওয়া গেছে। তাঁরা দুজনই এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে দাবি পুলিশের। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে তাঁরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪