| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত, খুঁজছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৩:৪৬:২৩:অপরাহ্ন  |  ১৯৯০ বার পঠিত
জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত, খুঁজছে পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চাপা দেওয়া এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আব্দুল বি বলে জানিয়েছে তারা। পুলিশ বলেছে, আব্দুলকে এখন খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে।

বার্লিনে বাৎসরিক মিছিল করার জন্য সমকামীরা জড়ো হয়েছিলেন। সেখানেই ভ্যান গাড়ি তুলে দেওয়া হয়। এতে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ছুরি হামলার ঘটনাও ঘটেছে। আহতদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এছাড়া অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পুলিশ বলেছে, আব্দুলকে তারা চেনেন। তিনি বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে সংশ্লিষ্ট।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ এ ব্যাপারে সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, “সন্দেহভাজন পুলিশের কাছে পরিচিত। তিনি আমাদের কাছে বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। তাকে খুঁজে বের করার অভিযান চলছে।

তিনি আরও বলেছেন, “কী কারণে আব্দুল এ হামলা চালিয়েছেন সেটির কারণ এখনো আমাদে কাছে স্পষ্ট নয়। এছাড়া তিনি সেখানে কী কী করেছেন সেটিও আমরা এখনো জানি না।”

তবে আব্দুলের কাছে অস্ত্র থাকার শঙ্কায় পুলিশ তার কাছে সরাসরি না যাওয়ার আহ্বান জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি সাদা রঙের গাড়ি তিয়ারগার্টেন পার্কে আহোরেনস্টেইগ সড়কে এই হামলার ঘটনা ঘটায়। হামলার পরই সবাইকে এলাকাটি থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সমকামীদের সেই মিছিলও বাতিল করা হয়।

সূত্র: এবিসি নিউজ

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪