| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনকে একবিন্দু ছাড় নয়: ইরান

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৯:৪৩:০৫:পূর্বাহ্ন  |  ১১৭৪ বার পঠিত
ইউক্রেনকে একবিন্দু ছাড় নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগের পর তেহরান জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

রোববার (২৬ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ক্যাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদ জানায়। তেহরানের দাবি, হামলাটি ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ এবং এতে একজন ইরানি নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তেহরান হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া দেশগুলোর ভূমিকারও সমালোচনা করেছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের দূরপাল্লার হামলায় ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জনের দাবি করেছেন। তাঁর ভাষ্য, হামলায় ইরানের সঙ্গে সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজ ও একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়ে ইউক্রেন বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধও অব্যাহত রয়েছে। ক্যাস্পিয়ান সাগরে হামলার ঘটনায় দুই সংঘাতের পারস্পরিক প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪