| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে বৈদ্যুতিক তারে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১২:০৯:০৫:অপরাহ্ন  |  ১০০১ বার পঠিত
গাংনীতে বৈদ্যুতিক তারে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুত্তলিকা ঝুলতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধার করা কুশপুত্তলিকাগুলোতে নাহিদ ইসলাম (এমপি), হাসনাত আব্দুল্লাহ (এমপি) এবং সাজিস আলমসহ এনসিপির কয়েকজন শীর্ষ নেতার ছবি লাগানো ছিল। এগুলোর গায়ে লেখা ছিল- তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।

আজ বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির পূর্বনির্ধারিত একটি পদযাত্রা কর্মসূচি ছিল। এনসিপি নেতাদের ধারণা, তাদের এই কর্মসূচীকে বাধাগ্রস্ত করা ও মানুষের মাঝে আতঙ্ক তৈরি করতেই দুষ্কৃতকারীরা রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বায়ক ও মেহেরপুর জেলা সমন্বায়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, আমাদের পদযাত্রাকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে একটি সন্ত্রাসী গোষ্ঠী ভীত হয়ে মানুষের মনে আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হয়তো দুর্বৃত্তরা এটি করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪