| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে স্থানীয় সরকারে বিএনপি নেতাদের নিয়োগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৪:৫৬:১৩:অপরাহ্ন  |  ৮৮১ বার পঠিত
নারায়ণগঞ্জে স্থানীয় সরকারে বিএনপি নেতাদের নিয়োগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক ও সদস্য হিসেবে বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় এবার ইউনিয়ন পরিষদেও দলটির এক নেতাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাধারণ সদস্য এবং তিনজন মহিলা দল নেত্রীকে সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। জেলা পরিষদের প্রশাসক করা হয় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে। ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের তিন স্তরেই বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ধরনের নিয়োগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসক ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হলে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে সরকার আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে—এমন প্রেক্ষাপটে নিয়োগের বিষয়টি নিয়ে আরও আলোচনা হচ্ছে।

তাদের মতে, প্রশাসক নিয়োগের পরিবর্তে দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।

তবে সংশ্লিষ্টদের মতে, মেয়াদোত্তীর্ণ বা বিভিন্ন কারণে কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল রাখা এবং নাগরিক সেবা অব্যাহত রাখতেই প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।

বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ দায়িত্ব পালন করছেন। সর্বশেষ রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নূরনবী ভূঁইয়ার নিয়োগের মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিএনপি নেতাদের দায়িত্ব পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪