| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৭:৩৮:৪৮:অপরাহ্ন  |  ৭৩০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার: দৈনিক বাংলার কণ্ঠ প্রতিদিন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক-এর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)। 

সোমবার (২৭ জুলাই ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সস্প্রতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও পেশাগতভাবে চাপে রাখতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে।

নেতৃদ্বয় বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা এবং অবাধ তথ্যপ্রকাশের পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত হতে পারেন।

তারা অবিলম্বে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪