| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পত্তির জন্য ছেলের পিটুনিতে হাসপাতালে মা

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ২০:০৯:৩৭:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
সম্পত্তির জন্য ছেলের পিটুনিতে হাসপাতালে মা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আকলিমা আক্তার দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু ভুক্তভোগী রোজির প্রথম সংসারের ছেলে।

হাসপাতালে আকলিমা আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তার প্রথম সংসারের ছেলে রাজু। দীর্ঘদিন ধরে রাজু তার কাছে জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টা করে আসছেন। একপর্যায়ে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপও সৃষ্টি করেন। এ নিয়ে বিরোধও হয়েছে একাধিকবার। তবে আকলিমা কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে রাজি হননি।

ঘটনার সময় রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে আকলিমা আক্তারের কাছে আসেন। তারা সম্পত্তির লিখে দেওয়ার জন্য জোরাজুরি করেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু তার মাকে এলোপাথাড়ি মারধর করেন।

আকলিমা আক্তার বলেন, ‌‘সম্পত্তির জন্য রাজু আমাকে পিটিয়ে আহত করেছে। পরে আমার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪