| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘরের টবে গাঁজা গাছের চারা চাষের অপরাধে গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৭:১৯:১০:অপরাহ্ন  |  ১৬৯৯৬৪৭ বার পঠিত
ঘরের টবে গাঁজা গাছের চারা চাষের অপরাধে  গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরে টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

সোমবার রাত ১১টার সময় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গোপনে গাঁজা গাছ চাষ করছেন।

অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরের টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টবে তল্লাশি চালিয়ে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪