| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার শাহ সুলতান কলেজে ৯ কোটি টাকার নতুন ভবন

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৯:৩৮:৩০:অপরাহ্ন  |  ৫২৭ বার পঠিত
বগুড়ার শাহ সুলতান কলেজে ৯ কোটি টাকার নতুন ভবন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণে ব্যয় হয় ৯ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা। 

মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। 

ভবন উদ্বোধন শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ব্যবসায়ী সংগঠন ও শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থীরা কলেজের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে। কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসন, আধুনিক ক্যান্টিন স্থাপন, হলরুম নির্মাণ, পর্যাপ্ত কলেজ বাসের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সমর্থন দেয় ইউনিট ছাত্রদল ও ছাত্রশিবির। 

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, কলেজ দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এখন শিক্ষা অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। 

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গা, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪