| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনের আলোয় বসতবাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০১:৪৯:৫৪:পূর্বাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
দিনের আলোয় বসতবাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী উত্তরপাড়া গ্রামে দিনের আলোয় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির মালিক বেলজারের স্ত্রী রেশমাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়দের দাবি, একই এলাকার আব্দুলের ছেলে হেলাল উদ্দিন দেশীয় অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে বেলজারের বসতবাড়িতে হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর সময় বেলজারের স্ত্রী রেশমা বাধা দিতে এগিয়ে গেলে তাকে মারধর করা হয়। পরে হামলাকারীরা তার গলার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

বেলজারের দাবি, ওই সময় হাটে গরু কেনাবেচার জন্য রাখা টাকাও হামলাকারীরা বাড়ি থেকে নিয়ে যায়। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

রেশমাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নিন্দার ঝড় উঠেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

তবে হামলার অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত হেলাল উদ্দিন দাবি করেন, জমিটি তার কেনা সম্পত্তি। বেলজারের নয়। সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জায়গায় আমি যাবই তো।’

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪