বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালিয়ে মদগুলো জব্দ করে। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও বিশেষ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এবং মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব