| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০২:৫২:৩২:পূর্বাহ্ন  |  ৩০৮৭২৯০ বার পঠিত
সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতংক।

সর্বশেষ ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগের ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪৪ সেন্টিমিটার। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি চলতি সপ্তাহে অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতিতের মাঝে দেখা দিয়েছে বন্যা আতংক। উঠতি ফসল নষ্টের আশংকায় রয়েছেন এই সকল এলাকার কৃষকেরা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪