| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুই স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১১:২৫:৫২:পূর্বাহ্ন  |  ২০৩ বার পঠিত
গাংনীতে পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুই স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে এক পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুটি পৃথক বাড়ির প্রবেশপথ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের পরিবারের সদস্যরা সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে সন্দেহজনক কালো টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা পুলিশে খবর দেন।

উল্লেখ্য, বাড়ির মালিক নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানিতে ভর্তি বালতিতে ভিজিয়ে গাংনী থানা হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই হয়তো কোনো দুষ্কৃতকারী চক্র রাতের আঁধারে এগুলো রেখে গেছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪