| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-সৌদি, অভিযোগ ইরানের

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১১:৩৭:৫৮:পূর্বাহ্ন  |  ২২৯ বার পঠিত
পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-সৌদি, অভিযোগ ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করছে। খবর শাফাক নিউজ এজেন্সির।

বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের সরকারি স্থাপনা, আরবাইন তীর্থযাত্রীদের মিছিল এবং বিভিন্ন সেবাকেন্দ্রে হামলা দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলার ‘অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক’ পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের দায়ী করে তেহরান।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও সৌদি আরব জানায়, মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে অস্ত্রগুদাম ও সরবরাহকেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী।

তবে ইয়েমেনের হুথি আন্দোলনের (আনসারুল্লাহ) রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ আল-নুমি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সৌদি আরবে আগের হামলাগুলোর দায় হুথিরা প্রকাশ্যে স্বীকার করেছে এবং সেগুলো ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) পরিচালনা করেনি।

এদিকে পিএমএফ জানিয়েছে, সাতটি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত ২০ সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী আল-জায়েদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। তবে বৈঠকের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪