| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকের সঙ্গে সমন্বয় করেই যুক্তরাষ্ট্র-সৌদি হামলা চালিয়েছে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৩:০৬:৪৫:অপরাহ্ন  |  ২৩২৪৮ বার পঠিত
ইরাকের সঙ্গে সমন্বয় করেই যুক্তরাষ্ট্র-সৌদি হামলা চালিয়েছে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘বিশ্বের জন্য ক্যানসার’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, তেহরানের মিত্র গোষ্ঠী এবং তাদের সঙ্গে ইরানের সম্পর্ককে লক্ষ্য করে আরও সতর্কতামূলক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও সৌদি আরব জানায়, মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে অস্ত্রগুদাম ও সরবরাহকেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার জন্য ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো দায়ী।

তবে ইয়েমেনের হুথি আন্দোলনের (আনসারুল্লাহ) রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ আল-নুমি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সৌদি আরবে আগের হামলাগুলো হুথিরাই চালিয়েছিল, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নয়। ইয়ানবু ও জিজানে হামলার দায় হুথিরা প্রকাশ্যেই স্বীকার করেছিল বলেও তিনি দাবি করেন।

এদিকে পিএমএফ জানিয়েছে, সাতটি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত ২০ সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী আল-জায়েদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন। তবে হামলার বিষয়ে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিন্দা জানায়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪