| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে কমল তেলের দাম

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১০:২২:৩৩:পূর্বাহ্ন  |  ১৭০৬ বার পঠিত
বিশ্ববাজারে কমল তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। তবে মাসজুড়ে হিসাব করলে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দামের ওপর নিম্নমুখী প্রভাব পড়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।

তবে বিশ্লেষকদের মতে, দিনের লেনদেনে দাম কিছুটা কমলেও মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪