| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমা চাইলেন মোদিকে 'বাজে কথা' বলা তরুণী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ১১:৫৮:৪৬:পূর্বাহ্ন  |  ৯২৪ বার পঠিত
ক্ষমা চাইলেন মোদিকে 'বাজে কথা' বলা তরুণী

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর ক্ষমা চেয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতপ্ত বলে জানান এবং দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে ওই তরুণীকে হাতজোড় করে বলতে শোনা যায়, তিনি আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়ে এমন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তার বয়স ১৫ বছর এবং নিজের করা মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। তিনি বলেন, এটি তার জীবনের বড় ভুল এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।

ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করুন।' তবে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তার বয়স নিয়ে।

অভিযুক্ত তরুণী ভিডিওতে নিজেকে ১৫ বছরের কিশোরী হিসেবে পরিচয় দিলেও, তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। শুক্রবার রাতে ছাত্র ও তরুণদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। তবে তিনি এসব বিষয় ক্ষমা করে দেওয়ার কথা জানান। মোদি বলেন, অপমান বা কটূক্তি কোনো সমস্যার সমাধান নয়।

তিনি সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক সময় ভুল পরামর্শের কারণে তরুণরা ভুল পথে পরিচালিত হতে পারে। তবে জীবন মানুষকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়। তরুণ বয়সে সেই সুযোগ কাজে লাগিয়ে সঠিক পথে ফিরে আসা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

নিজের মাকে নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে মোদি বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি ক্ষমা করে দিয়েছেন এবং সমাজের কাছেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষমা করার আহ্বান জানান। এদিকে, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ইতোমধ্যে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া চালাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪