| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালির বিপক্ষে কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ১৩:০২:০৩:অপরাহ্ন  |  ২৪৫৯ বার পঠিত
ইতালির বিপক্ষে কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের
ছবির ক্যাপশন: জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্কপ্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড আর অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ভাগ্যের কী নির্মম পরিহাস, ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার নিশ্চিত করেছে, আগামী ২ অক্টোবর স্টাড দ্য ফ্রান্সে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির বিপক্ষে জিদানের প্রথম হোম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন কোচকে ঘরের মাঠে প্রথমবার দেখতে মুখিয়ে থাকা সমর্থকদের ব্যাপক আগ্রহেই অল্প সময়ের মধ্যে স্টেডিয়াম হাউসফুল হয়ে যায়।

এই ম্যাচটি শুধুই নেশনস লিগের আরেকটি লড়াই নয়, এটি জিদানের ক্যারিয়ারের এক প্রতীকী অধ্যায়ও। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষেই নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন জিদান। এরপর টাইব্রেকারে হেরে শিরোপাও হাতছাড়া হয় ফ্রান্সের। সেই বিতর্কিত বিদায়ের দুই দশক পর, আবারও ইতালিকে সামনে পেয়েই নতুন ভূমিকায় ঘরের মাঠে যাত্রা শুরু করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি।

ম্যাচটির জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫ ইউরো থেকে ১৭৫ ইউরো পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির সব আসনই বিক্রি হয়ে গেছে, যা জিদান যুগের শুরুতে ফরাসি সমর্থকদের প্রত্যাশা ও উচ্ছ্বাসেরই প্রমাণ।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪