| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১০:৪৫:২৭:পূর্বাহ্ন  |  ১৬৭৬০২৩ বার পঠিত
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ ২৯ জন আহত হয়েছে।  

স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন , ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক গাড়িকে ধাক্কা দেয়। ফলে বিস্ফোরণে ১৩ সেনা নিহত হয়েছেন।  ১০ সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিকসহ মোট ২৯ জন আহত হয়েছেন।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি।

জেলায় নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪