| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৮:০৬:২৬:অপরাহ্ন  |  ৪৮১ বার পঠিত
মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে আপাতত বড় কোনো সামরিক অভিযান পরিচালনার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনাও সীমিত রাখতে চান তিনি। এসবের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প।

গত কাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানে সামরিক অভিযানের ব্যাপারে মনোযোগ হ্রাস করেছি, আলাপ-আলোচনাও সীমিত করেছি। বর্তমানে ইরানে ব্যাপক আকারে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কারণ তাদের কাছে অর্থ নেই। আমরা তাদের এই অবস্থা দেখছি।

ইরানে অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। এমনকি তারা নিজেদের সেনাদের বেতনও দিতে পারছে না। ইরানের অর্থনৈতিক দুরাবস্থা আরও প্রকট হবে। কারণ আমরা তাদের নৌবন্দরগুলোতে শতভাগ অবরোধ অব্যাহত রাখব।

হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খোলার ব্যাপারে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের নতুন একগুচ্ছ দাবির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য এলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ এর আগে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো আলোচনায় জড়িত নয়।

নিজেদের এই ‘নতুন কৌশল’ নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, এটা কাজ করবে। এটা অবশ্যই কাজ করবে। এটা অনেকটা দাবা খেলার মতো।

সূত্র : সিএনএন, আনাদোলু এজেন্সি


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪