| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সৌমিক

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ০৭:৫০:১১:পূর্বাহ্ন  |  ৩০৮৫৫৪৪ বার পঠিত
বগুড়ায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সৌমিক
ছবির ক্যাপশন: বগুড়ায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সৌমিক

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা এক মেধাবী শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম হাসিন রাইহান সৌমিক। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

জানা গেছে, বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকার বাসা থেকে নিয়মিত হাঁটার জন্য বের হয়েছিলেন সৌমিক। এরপর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় সৌমিকের বাবা, স্থানীয় ব্যবসায়ী তৌফিকুর রহমান হেলাল, বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৫২) করেছেন। তিনি জানান, “আমার ছেলে খুবই ভদ্র, মেধাবী। কোথাও কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে এমন ঘটনা আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে।”

নিখোঁজের ঘটনায় সৌমিকের পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও শোক। ছেলে ফিরে আসবে- এই আশায় দিন-রাত কাটছে তার বাবা-মা ও পরিবারের সদস্যদের। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সবাই বিভিন্ন স্থানে খোঁজ করে চলেছেন।

সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস, ডালাস থেকে স্কলারশিপ পেয়েছেন এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, “ছাত্র নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

সৌমিককে ফিরে পাওয়ার আশায় সমাজের সর্বস্তরের মানুষ সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পরিবার।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪