| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : শাহ রিয়াজুল হান্নান

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১৪:২৪:৩৫:অপরাহ্ন  |  ১৭৭১২৫৭ বার পঠিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : শাহ রিয়াজুল হান্নান
ছবির ক্যাপশন: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর প্রতিনিধি: দলের মধ্যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কেউ হউক কোন ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

শনিবার (২৮ জুন ) সকালে মডিউল কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিতব্য কাপাসিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ইতিমধ্যে দুই একটা নজির সৃষ্টি করা হয়েছে। বিএনপি জনগণের দল হিসাবে সৃষ্টিলগ্ন থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী দল জনগণের চরম দুর্ভোগের কারণ হয়েছিল। বিএনপি গণতন্ত্রমনা জনগনকে নিয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একদলীয় বাকশালী কায়দায় তামাশার নির্বাচন করে জনগণের অধিকার হরণ করা হয়েছিল। বিএনপি যতবার বিজয়ী হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতাগ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। 

তিনি বলেন, দীর্ঘদিন পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণ উন্মুখ হয়ে আছে। তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটের জন্য সাধারণ জনগণের কাছে যেতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কোন কাজ হবে না। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের কর্মকাণ্ড পর্যালোচনা করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জনগণের তোপের মুখে আওয়ামীলীগ তাদের বন্ধু রাষ্ট্রে পালিয়ে গেছে। আর তাই বিজয় সুনিশ্চিত ভেবে বসে থাকলে চলবে না। ভালো ব্যবহার ও নির্বাচনী কৌশল ঠিক করে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই বিজয় অর্জন করা সম্ভব হবে। 

কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে পরিবর্তনের জন্য তরুণদের ক্ষমতায়ন এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম। নির্বাচনে সাধারণ ভোটারদের কিভাবে উদ্বুদ্ধ ও আগ্রহী করা যায় তা প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত বিশ্লেষণ করে দেখান। এতে বাস্তবসম্মত নির্বাচনী বিভিন্ন ধারনা প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় বিভিন্ন কলাকৌশল এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কমিউনিটি সংগঠক ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আহমেদুল হক। এর আগে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফ.ম মমতাজ উদ্দীন রেনু। এদিকে ৩১ দফা শীর্ষক কর্মশালার প্রধান সমন্বয়কারী মো: মাজহারুল হক আনুষ্ঠানিক ভাবে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। 

কর্মশালায় উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪