| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৬:৪১:১২:অপরাহ্ন  |  ৯৩ বার পঠিত
আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার তার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তিনি নিহত হন বলে হাসপাতাল ও পৌরসভা সূত্র জানিয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও জিওটিভি নিউজ।

বাদাখশান প্রাদেশিক হাসপাতালের এক নার্স জানান, একটি বোমার বিস্ফোরণে মেয়র নিহত হন। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মী জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

এর আগে একই প্রদেশে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফাইজাবাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন। প্রায় তিন সপ্তাহ আগে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আফগানিস্তানে সক্রিয় দায়েশ-খোরাসান।

তালেবান ক্ষমতায় ফেরার পর বাদাখশান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ আহরণকেন্দ্রে পরিণত হয়েছে। গত পাঁচ বছরে তালেবান কর্তৃপক্ষ প্রদেশটির খনি খাত সম্প্রসারণে জোর দিয়েছে।

এদিকে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিলেও ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার কয়েকটির দায় দায়েশ-খোরাসান স্বীকার করেছে।

চলতি বছরের জানুয়ারিতে মধ্য কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণের দায়ও গোষ্ঠীটি স্বীকার করেছিল। ওই ঘটনায় অন্তত সাতজন নিহত হন। এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে হত্যার আত্মঘাতী হামলার দায়ও দায়েশ-খোরাসান স্বীকার করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪