| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১০:৫৯:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৭ বার পঠিত
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব, গ্রহণযোগ্যতা ও মর্যাদা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের বৈশ্বিক অবস্থান তুলে ধরে মোদি বলেন, দেশটির স্থিতিশীল রাজনৈতিক ম্যান্ডেট, স্থিতিশীল সরকার, প্রাণবন্ত গণতন্ত্র, শক্তিশালী বিচারব্যবস্থা এবং সংবিধান ভারতের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতের এসব শক্তি ও সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দিতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান আগের তুলনায় আরও বেড়েছে।

মোদি আরও বলেন, একটি দেশের বৈশ্বিক প্রভাব শুধু অর্থনৈতিক শক্তির ওপর নির্ভর করে না; রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং সংবিধানের প্রতি আস্থাও আন্তর্জাতিক পরিসরে একটি দেশের অবস্থানকে শক্তিশালী করে। এসব ক্ষেত্রে ভারতের সক্ষমতা বিশ্ববাসীর কাছে ক্রমেই স্পষ্ট হচ্ছে।

স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কের বিস্তার নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদি। বিশেষ করে ২০১৪ সালের পর বিভিন্ন দেশের সঙ্গে ভারতের করা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বাণিজ্য অংশীদারত্বের বিষয়টি তুলে ধরেন তিনি।

মোদি বলেন, ২০১৪ সালের পর ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে। এসব চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ভারতের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি এসব বাণিজ্য চুক্তি দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানও ক্রমশ সুদৃঢ় হচ্ছে।

নরেন্দ্র মোদি বলেন, ভারত এখন শুধু একটি বড় বাজার হিসেবে নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক সক্ষমতা, গণতান্ত্রিক শক্তি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের প্রভাব ও মর্যাদা আরও বাড়বে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪