| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছরে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৪:৫৩:৩৫:অপরাহ্ন  |  ৪৪৮ বার পঠিত
১৭ বছরে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ অবস্থা থেকে উত্তরণে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন তিনি।

​রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

​চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধরাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধএদিন হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। 

এ সময় স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. হেলেনা আক্তার, ডা. মো. আশরাফুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪