| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ০২:১৪:৪৫:পূর্বাহ্ন  |  ১৪৫ বার পঠিত
তারাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

তারাকান্দা প্রতিনিধি : "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ,প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে ২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,। এছাড়াও খামারিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ আহমেদ আকন্দ ও রাকিব মিয়া। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফাইয়াজ আহমেদ , সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার,  বিভিন্ন দপ্তরের প্রধানগন  ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারীগণ সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ চলবে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪