| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সময়মতো অফিসে, নয়ত ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৭:০১:২৭:অপরাহ্ন  |  ৭৫০ বার পঠিত
সময়মতো অফিসে, নয়ত ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রধান কার্যালয় নগর ভবন আকস্মিক পরিদর্শন করেছেন প্রশাসক মো. আবদুস সালাম।

এসময় তিনি বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, নয়ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার (১৬ আগস্ট) নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরেজমিনে ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন প্রশাসক। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।’

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪