| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না খায়রুল হক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ২১:৩৫:০৯:অপরাহ্ন  |  ২৯৬ বার পঠিত
আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না খায়রুল হক

স্টাফ রিপোর্টার: আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখে এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের আদেশের অনুলিপি সোমবার (১৭ আগস্ট) হাতে পেয়েছেন বিচারপতি খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু।

তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে তাকে দেশত্যাগ করতে হবে।

ছয়টি মামলায় জামিনের পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তার সন্তান মো. আশিক উল হক।

ওই রিটের শুনানি নিয়ে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে রুল জারি করেন।

এই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৯ আগস্ট শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

এদিকে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গতকাল ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪