| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১১:২২:৩৬:পূর্বাহ্ন  |  ১১৬ বার পঠিত
জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

দেশের রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাজস্ব আদায়ে বিদ্যমান চ্যালেঞ্জ, করদাতাদের সেবা আরও সহজ করা, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজস্ব প্রশাসনের সক্ষমতা বাড়ানোর বিষয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়া হতে পারে।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও সরকারের উন্নয়ন ব্যয় নির্বাহে রাজস্ব আয়ের গুরুত্ব বিবেচনায় এবারের সম্মেলনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪