| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিল বগুড়া সিটি করপোরেশন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ২০:৫৮:২২:অপরাহ্ন  |  ৪৩৩৯ বার পঠিত
নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিল বগুড়া সিটি করপোরেশন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আনুষ্ঠানিকভাবে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।

ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে চরম শোক ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় শোকাহত পরিবারটির আর্থিক সংকট কিছুটা লাঘব এবং মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে বগুড়া সিটি করপোরেশন।

নিয়োগপত্র হস্তান্তরকালে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, “নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে বগুড়া সিটি করপোরেশন।”

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪