| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিপাইনে নিজের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, নিহত ২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১১:৩০:০১:পূর্বাহ্ন  |  ১০৩ বার পঠিত
ফিলিপাইনে নিজের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, নিহত ২
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই শিক্ষার্থী এবং তাদের মধ্যে গুলিবর্ষণকারীও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে দেওয়া সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো এ তথ্য জানান।তিনি বলেন, গুলিতে নিহত দুজনের মধ্যে একজন হামলাকারী। তবে হামলাকারী কীভাবে গুলিবিদ্ধ বা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ঘটনার পর পুলিশ স্কুল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে। আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং জানিয়েছেন, পুলিশ সদস্যরা ক্যাম্পাসটি নিরাপদ করার চেষ্টা করছেন। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে জাম্বোয়াঙ্গার আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে।

সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী। সে একটি শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে। তবে গুলির কারণ কী ছিল এবং হামলাকারী কীভাবে অস্ত্রটি পেয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪