| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১২:২১:০০:অপরাহ্ন  |  ৯৯ বার পঠিত
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজস্ব নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি প্রয়োজনীয় খাতে যথাযথ ব্যয় নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজস্বের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করা জরুরি। জনগণকে রাজস্ব ব্যবস্থাপনা ও কর প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

সরকারি ব্যয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেসব খাতে ব্যয় করা প্রয়োজন, সেখানে অবশ্যই ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, ‘যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো, কর আহরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪