| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৫:২৮:৩৯:অপরাহ্ন  |  ১৮১ বার পঠিত
কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দেশটির রাজধানী দোহায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।

সফরের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪