| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৮:৫৯:৩৪:অপরাহ্ন  |  ২২০ বার পঠিত
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

‎ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

অব্যাহতির কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।

তবে পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগের পেছনে ভিন্ন সমীকরণও থাকতে পারে। 

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জানান, সম্প্রতি পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় কমিশন, যা নতুন বিএনপি সরকারের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়নি। ফলে সরকারের মনস্তাত্ত্বিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: সমকাল

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪