| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ কার্যক্রমে গবেষণা বাড়াতে প্রস্তাব আহ্বান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ২৩:১০:০৭:অপরাহ্ন  |  ৩৮৭ বার পঠিত
সংসদ কার্যক্রমে গবেষণা বাড়াতে প্রস্তাব আহ্বান

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় চর্চাকে আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর করতে গবেষণার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। এ লক্ষ্যে নতুন গবেষণা নীতিমালার আলোকেই জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদ গবেষণা কমিটির প্রথম সভায় সংসদীয় ব্যবস্থার সংস্কার ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার ক্ষেত্র নির্ধারণসহ এই সুপারিশ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভায় সাঈদ আল নোমান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মো. নাজমুন হক, উপসচিব মো. ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মো. ওহিদুজ্জামান এবং উপপরিচালক মো. আলী আকবর উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এরপর জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে কীভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে গবেষণার প্রস্তাব আহ্বানের জন্য একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। একইসঙ্গে সংশোধিত গবেষণা নীতিমালার উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় প্রক্রিয়া এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গবেষণার ক্ষেত্র নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে চারটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রয়েছে– বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকর সংসদীয় কমিটি ব্যবস্থা : বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সংস্কারের রূপরেখা, পোস্ট লেজিসলেটিভ স্ক্রুটিনি: বাংলাদেশের প্রয়োজনীয়তা ও কাঠামো, জনগণের সঙ্গে সংসদের সংযোগ: বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায় এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪