| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়: রিজভী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৮:১৭:৩৭:অপরাহ্ন  |  ৬২৯ বার পঠিত
শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কোনো ধরনের শর্তের ভিত্তিতে নয়, সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই অন্য কোনো দেশের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে এমন কোনো শর্ত গ্রহণ করা হবে না, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।

তিনি আরও বলেন, সরকার প্রকাশ্যেই প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে। সেখানে অন্য কোনো বিষয় বা শর্ত না থাকলে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতেই সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

রিজভীর ভাষায়, মিউচুয়াল রেস্পেক্টের ভিত্তিতে এবং প্রত্যেক দেশের সার্বভৌমত্বকে সম্মান করেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। অন্য দেশগুলোর প্রতি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ মনোভাবের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ সবাইকে বন্ধুত্বের জন্য আমন্ত্রণ জানাবে। তবে সেই বন্ধুত্বের আড়ালে কোনো ধরনের শর্ত থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, ‘আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না।’

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি কী হওয়া উচিত, সেটিও স্পষ্ট করেন রিজভী। তিনি বলেন, প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। একটি দেশ অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করবে এটাই হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল ভিত্তি।

তার বক্তব্যে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অবস্থান তুলে ধরা হয়।

এদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকারের কর্মসূচি নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সব ধরনের বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি, ৩১ দফা এবং জনবান্ধব অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

রিজভী বলেন,নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী ম্যানিফেস্টো এবং ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথেই সরকার কাজ করছে।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে ম্যানিফেস্টের মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি।

রিজভী জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে। রাজনৈতিক ও অন্যান্য বাধা থাকলেও সেগুলো মোকাবিলা করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪