| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় আগুনে মৃত আরও দুইজনের পরিচয় মিলেছে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৯:৩৭:৪২:অপরাহ্ন  |  ৭৩৭ বার পঠিত
কলকাতায় আগুনে মৃত আরও দুইজনের পরিচয় মিলেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত আরও দুইজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় মোট ৯ জন মৃতের খবর দিয়েছে স্থানীয় পুলিশ।

নতুন করে পরিচয় পাওয়া ওই দুই ব্যক্তিই ভারতীয়। পুলিশ জানিয়েছে, মৃত দুজনের একজন বিহারের সন্দিপ পাসওয়ান (১৯) ও শিলিগুরির ইয়োগ নারায়ণ আগরওয়াল (৬৮)।

এর আগে এই ঘটনায় নিহত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছিল কলকাতা পুলিশ। তারা হলেন, কুষ্টিয়ার মো. আকরাম আলী (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফসানা শারমীন (২৭) ও শর্ণশিষ দত্ত (৩)। বাবু আহমেদ বাবু (৩৭) নামের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকার সাভারের আমিনবাজারের বাসিন্দা। ওই হোটেলে মৃত একজনের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে বহুতলটির ভেতরে ছত্রে ছত্রে অনিয়ম ও অব্যবস্থার চিত্র দেখা গেছে। পাঁচতলা ভবনটির প্রায় প্রতিটি তলাতেই ছিল সংকীর্ণ ঘর, সরু চলাচলের পথ এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ।

অভিযোগ উঠেছে, ওই ভবনের বিভিন্ন তলায় একাধিক হোটেল চলছিল। প্রতিটি তলাতেই ছোট ছোট কক্ষ তৈরি করে আবাসিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয়দের দাবি, ঘরগুলো ছিল অনেকটা পায়রার খোপের মতো। বড় কোনো কক্ষ ছিল না। প্রতিটি তলায় একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলত বলেও জানা গেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪