| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৫:০৭:৫১:অপরাহ্ন  |  ১৭৪৮ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই নির্বাচনে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটগ্রহণ চলবে।

সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কেবল জাতীয় সংসদ সদস্যদের রয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ বিবেচনায় নিয়ে তাঁর বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটগ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যরা ভোট প্রদান করছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪