| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ২২:৪৮:২৯:অপরাহ্ন  |  ১৯২ বার পঠিত
নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।

পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সবশেষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪