| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৫:০৫:৫৬:অপরাহ্ন  |  ১৯১৭ বার পঠিত
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবে বলেও জানান তিনি। এ সময়, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪