| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৭, নিখোঁজ ৩৮৪ পর্যটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৮:২০:৫৪:অপরাহ্ন  |  ৬৩ বার পঠিত
নেপালে আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৭, নিখোঁজ ৩৮৪ পর্যটক

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে একটি ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক রয়েছেন।

সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা একটি হালনাগাদ তথ্যে নেপাল ট্যুরিজম বোর্ড এ তথ্য জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন বলে জানান তারা।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সিএনএস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে পর্যটন বোর্ড জানায়, সীমান্তের উভয় পাশেই জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবস্থানরত বা সেখান দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও বর্তমান অবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, দেশটির নুওয়াকোট এবং ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪