| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৩:৫৭:১৪:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪