| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৫:২২:১১:অপরাহ্ন  |  ৬৫২ বার পঠিত
নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

নেপালে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪