| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ০০:৪২:৫৭:পূর্বাহ্ন  |  ৬০২ বার পঠিত
বগুড়ায় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে সংস্থার মিলনায়তনে ‘নজরুল কাব্যে ইসলাম দর্শন’ শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সংস্থার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহসভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ও মো. রফিকুল ইসলাম মুক্তা।

‘নজরুল কাব্যে ইসলাম দর্শন’ বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার সাবেক উপাধ্যক্ষ ড. খৈয়াম কাদের। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি এ কে আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী সদস্য ও কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, মাওলানা মো. রুহুল আমিন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মো. আরেফ বিল্লাহ বিলু, কাজী আবু বকর সিদ্দিক, মো. আব্দুল হান্নান, মো. ইসরাফিল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪