| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাড়ি বিস্ফোরণে রুশ সামরিক কর্মকর্তা নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১২:৪৬:০৫:অপরাহ্ন  |  ২৮২১ বার পঠিত
গাড়ি বিস্ফোরণে রুশ সামরিক কর্মকর্তা নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দেশটির এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রুশ তদন্তকারীরা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিহত কর্মকর্তার পদমর্যাদা লেফটেন্যান্ট কর্নেল বলে উল্লেখ করা হয়েছে। খবর দ্য মস্কো টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুশারি এলাকার একটি সুপারমার্কেটের কাছে এ ঘটনা ঘটে।

পরে রাশিয়ার তদন্ত কমিটি ওই সামরিক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঘটনাটিকে বিস্ফোরণ হিসেবে না দেখে যানবাহনে আগুন লাগার ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ঘটনার সময় গাড়িতে থাকা নিহত কর্মকর্তার স্ত্রীও আহত হয়েছেন।

রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা তদন্ত কমিটি জানিয়েছে, এ ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর ইউক্রেন দেশটির সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে একাধিক হত্যাকাণ্ড চালিয়েছে। এসব হামলার কয়েকটির দায় ইউক্রেনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। আবার কয়েকটি ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

বৃহস্পতিবারের বিস্ফোরণের বিষয়ে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়ায় বোমা হামলায় সর্বশেষ কোনো রুশ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি ইউক্রেনের হয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়।

সূত্র : দ্য মস্কো টাইমস

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪