| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত জাম্বিয়ার বিরোধী নেতা মুন্ডুবিলে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ১৪:২৯:১৪:অপরাহ্ন  |  ২৭৪৪ বার পঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত জাম্বিয়ার বিরোধী নেতা মুন্ডুবিলে

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাম্বিয়ার বিরোধী দলের নেতা ব্রায়ান মুন্ডুবিলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। গতকাল শনিবার তিনি বিষয়টি জানিয়েছেন। 

আইনজীবী কাম্বওয়া আওঙ্গোলা বলেন, ‘ব্রায়ান মুন্ডুবিলে এবং তার নির্বাচনী সঙ্গী মেকেবি জুলু—দুজনের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। গত রাত পর্যন্ত তারা লুসাকা সেন্ট্রাল পুলিশ স্টেশনে আটক ছিলেন।’

এর আগে বৃহস্পতিবার মুন্ডুবিলেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছিল, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি সম্ভাব্য অপরাধের’ সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪