| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের বিশেষ দূতের দাবি: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১২:০৪:৪০:অপরাহ্ন  |  ১২৫৯৪ বার পঠিত
ট্রাম্পের বিশেষ দূতের দাবি: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও জানান তিনি।

তবে বাংলাদেশ ঠিক কতটি বোয়িং উড়োজাহাজ কিনবে এবং এ ক্রয়াদেশের মোট আর্থিক মূল্য কত—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্পের এই বিশেষ দূত।

নিজের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন সার্জিও গর। তিনি দাবি করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট।

সার্জিও গর আরও লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছেন।

বাংলাদেশের পক্ষ থেকে নতুন বোয়িং কেনার বিষয়ে এখন পর্যন্ত চুক্তির বিস্তারিত বা উড়োজাহাজের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪