ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় অবৈধভাবে গড়ে উঠা টোং দোকান ঘরের পাশাপাশি সড়ক পথের বাকে ও রাস্তার দুইপাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
ভাঙ্গা থানা, পৌরসভা, হাইওয়ে পুলিশ ও পদ্মা সেতু এক্স প্রেসওয়ের টহল টিম এন-৮ সদস্যদের যৌথ সমন্বয়ে দু ঘন্টাবাপী অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুজামান, ভাঙ্গা পৌরসভার সচিব কাওসার মাতুব্বরসহ পৌরসভার দায়িত্বরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন যোগাযোগ মাধ্যম হিসেবে ভাঙ্গা উপজেলা গুরুত্বপূর্ণ উপজেলা তালিকায় সড়ক পথের বাকে ও রাস্তার দুইপাশে ছোট ছোট টোঙ্গ ঘর গড়ে উঠায় এক্সপ্রেস ওয়ের যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনা ঝুঁকি রোধ করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান।
রিপোর্টার্স২৪/আরএইচ